ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রসমালাই খেয়ে শিশুসহ এক পরিবারের পাঁচজন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে জেলায় পাঠানো হয়।
অসুস্থরা হলেন- মিন্টু মিয়ার স্ত্রী শারমিন (২৭) এবং তাদের দুই সন্তান সাদী (১১) ও আয়াত (৪), নাঈমের স্ত্রী জ্যোতি (৩৩) ও ইয়ানা (৫)। তবে তাদের কারোর অবস্থাই আশঙ্কাজনক নয়।